৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা আনলো স্যামসাং
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল একটি ইভেন্টে এই ক্যামেরা অবমুক্ত করা হয়। এই ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, এটি দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যাবে।
স্যামসাংয়ের নতুন এই ক্যামেরাটিতে ৮.৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এতে ডুয়েল ফিশআই লেন্স রয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই রেজুলেশনের ছবি পাওয়া যাবে।
ক্যামেরাটিতে বিভিন্ন ভিউইং মোড এবং এডিটিং টুলস রয়েছে। এই ক্যামেরার ছবি ও ভিডিও সহজেই শেয়ার করা যাবে। এটি স্মার্টফোন এবং কম্পিউটারের সঙ্গে সংযোগ দেয়া যাবে। এছাড়াও ক্যামেরার কনটেন্ট ফেসবুক, টুইটার এবং স্যামসাং ভিআরে শেয়ার দেয়া যাবে।
স্যামসাংয়ের এই ক্যামেরাটি গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস ফোনের সঙ্গে সিঙ্ক করা যাবে। এছাড়াও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের বেশ কিছু ফোনে এই ক্যামেরাটি সিঙ্ক করা যাবে। এছাড়াও বেশ কিছু আইফোনের সঙ্গেও এটি পেয়ার করা যাবে।
এর আগে গত বছর স্যামসাং ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরার ২০১৬ এডিশন বাজারে ছাড়ে। এবার এলো ২০১৭ এডিশনের ক্যামেরা।

