নন ক্যাডার পদে নিয়োগের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
নন ক্যাডারের তিন পদে নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসি এসব ফল প্রকাশ করে।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সহকারী পরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, পিএসসি সচিবালয়য়ের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুজন। একজনের ফল স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদে নিয়োগ পেয়েছেন সাতজন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো, নির্বাচন কমিশন সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের জাতীয় রাজস্ব বোর্ডসহ আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের ২৭ জন সহকারী প্রোগ্রামার নিয়োগ পেয়েছেন।

