বাকৃবির ৩১১তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩১১তম সিন্ডিকেট অধিবেশন শুক্রবার (৩১ মার্চ) প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট চেয়ারম্যান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবরের সভাপতিত্বে বাকৃবি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বগুড়া -১ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল মান্নান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. মো. আশরাফ আলী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস,বাকৃবি’র সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.এ সাত্তার মন্ডল, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা.মো.মতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ এবং সিন্ডিকেট সচিব ও বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।

অধিবেশনে দেশের বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: