বাকৃবিতে স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬টি অনুষদ থেকে দেওয়া ৭টি স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সম্মেলন কক্ষে ’বাকৃবির স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন: শিক্ষার্থীদের উপলব্ধি ও প্রতিক্রিয়া’ বিষয়ে ঐ কর্মশালার আয়োজন করা হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. জয়নাল আবেদীন এবং প্রফেসর ড. সুকুমার সাহা।

এ সময় বক্তারা বলেন, সারা দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয়ই নয়, একটি ব্র্যান্ড। এটি অনেক দিন এর সফলতায় অর্জিত হয়েছে। কিন্তু বিশ্ব দরবারে আমরা পিছিয়ে পড়ছি। আজকের এ কর্মশালা বাকৃবির স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীরা কর্মশালা থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।

IQAC2

কর্মশালায় চাকরি ক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যে সকল দক্ষতা ও জ্ঞান থাকা জরুরী সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দলবদ্ধভাবে শিক্ষার্থীরা সে সকল বিষয়ে নিজেদের ধারণা যুক্তি সহকারে উপস্থাপণ করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে আয়োজিত ঐ কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে মোট ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: