সুন্দরবনে মধু আহরণ শুরু: লক্ষ্যমাত্রা ১৫০০ কুইন্টাল

সাতক্ষীরা সংবাদদাতা:
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক বন সচিব মিহির কান্তি মজুমদার মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদ, খুলনা বন অঞ্চলের বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১ হাজার ৫০০ কুইন্টাল মধু, ৫৬৫ কুইন্টাল মোম এবং ১৬ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় মৌয়ালদের মধু আহরণের জন্য প্রথমে দুই সপ্তাহের পাশ দেওয়া হবে। পরবর্তীতে পাশের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: