দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ১০৬৭৭২ জন

দিনাজপুর প্রতিনিধি:

আজ রোববার থেকে শুরু হয়েছে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ৬ হাজার ৭’শ ৭২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৫’শ ৮২ জন ও ছাত্রী ৫০ হাজার ১’শ ৯০ জন। গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ৩’শ ৩৪ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবারের পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬’শ ৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭’শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৫৬ হাজার ৫’শ ৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১’শ ৯০ জন ছাত্রী রয়েছে। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৩ হাজার ৩’শ ১১ জন, জিপিএ উন্নয়ন ৭’শ ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৬’শ ৩ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।
এক বিষয়ে মোট পরীক্ষার্থী ১২ হাজার ৭’শ ৬৬ জন, দুই বিষয়ে ৬ হাজার ২’শ ৬৯ জন ও সকল বিষয়ে ৮৭ হাজার ৭’শ ৩৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। রংপুর বিভাগের ৮ জেলার ১’শ ৮৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৮’শ ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১’শ ১৯ জন ছাত্র ও ছাত্রী ১০ হাজার ৭’শ ২১ জন। মানবিক বিভাগে ৬৩ হাজার ৯’শ ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ৫’শ ৯ জন ছাত্র ও ছাত্রী ৩৪ হাজার ৪’শ ২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৯’শ ৫৪ জন ছাত্র ও ছাত্রী ৫ হাজার ৪৬ জন।
জেলা ভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলার ৩৭টি কেন্দ্রে ২০ হাজার ৩’শ ৪০ জন, গাইবান্ধায় ২৯টি কেন্দ্রে ১৪ হাজার ১’শ ৪০ জন, নীলফমারীতে ২২টি কেন্দ্রে ১৩ হাজার ৭৩ জন, কুড়িগ্রামে ২২টি কেন্দ্রে ১২ হাজার ৩’শ ২৩ জন, লালমনিরহাটে ১০টি কেন্দ্রে ৭ হাজার ৬’শ ৬৫ জন, দিনাজপুরে ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৬’শ ১ জন, ঠাকুরগাঁওয়ে ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৩০ জন ও পঞ্চগড় জেলায় ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬’শ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আরো জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •