কুবিতে ৭ দিন ব্যাপি বাংলা সপ্তাহ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘বাংলায় বলি, বাংলায় থাকি, মেতে উঠি বাংলায়।’ এই স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সপ্তাহ ব্যাপি ‘বাংলা সপ্তাহ ১৪২৩’ এর উদ্বোধন করেছে। সেই সাথে বিভাগের ‘বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ’ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বর্ণাঢ্য শোভা যাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে বাংলা সপ্তাহ উদ্ধোধন ও পরিষদের অভিষেক ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. আলী আশরাফ।

সকালে বর্ণাঢ্য শোভা যাত্রা নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রধান ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক গোপীদাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বাংলা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক শামসুজ্জামান মিলকী, সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলাম, প্রভাষক কামরুন নাহার শিলা, রেজাউল ইসলাম, নাহিদা নাহিদ, নূর মোহাম্মদ রাজু, বাংলা-ভাষা ও সাহিত্য পরিষদের সহ- সভাপতি নূর মোহাম্মদ জিসানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ।

আলোচনা সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘ বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের কাজ কর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোল মডেল হয়ে থাকবে। তাদের অর্জনের মাধ্যমে আমরা ও মাথা উচু করে চলতে পারবো।’

সহকারী অধ্যাপক শামসুজ্জামান মিলকী কলেন, ‘ বাংলা বিভাগ মাত্র তিন জন শিক্ষক নিয়ে যাত্রা করে। আজকে বিভাগে শিক্ষকের সংখ্যা ১১ জন। বিভাগের শিক্ষার্থীরা ‘বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ’র’ কাজের মাধ্যমে নেতৃতের গুণাবলী অর্জন করবে এবং মানবিকতায় ছাড়িয়ে যাবে।’

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, ‘ একজন শিক্ষার্থীকে পুরপূর্ণ ভাবে বিকাশের জন্য শুধু একাডেমিক পড়াশুনা করলে চলবে না পাশাপাশি অন্যান্য কাজ গুলোও করতে হয়। ছাত্র ছাত্রীরা হল শিক্ষা প্রতিষ্ঠানের ফুল আর শিক্ষকরা হল সেই প্রতিষ্ঠানের মালি। আমরা শিক্ষকরাই পারি শিক্ষার্থীদের যোগউপযোগী করে গড়ে তুলতে। পরিপূর্ণ মানুষ হিসেব তৈরি করে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত করতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ তা করেও যাচ্ছে।’

বিভাগের সভাপতি ড. জি. এম মনিরুজ্জামান বলেন,‘ প্রত্যেক বাবা-মারাই চায় তাদের সন্তানরা তাদের ছাড়িয়ে যাক। সফলতার চূড়াতে পৌছাক। আমরাও চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভাল কিছু করুক। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাক।’

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে গর্ব করে বলতে পারে যে বিভাগে কোন সেশনজট নেই। যেটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা সেটাই আমাদের মধ্যে নাই। বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার করনেই তা সম্ভব হয়েছে।’

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,‘ তোমরা যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছো সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একাডেমিক পড়শুনা এবং পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম গুলো করবে। ‘বাংলা ভাষা ও সাহিত্য পরিষদে’র কমিটিতে যারা আছেন তাদের অভিনন্দন ও জানান তিনি।’

সপ্তাহ ব্যাপি ‘বাংলা সপ্তাহ ১৪২৩’ তে বিভিন্ন খেলাধুলা, নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগ।

  •  
  •  
  •  
  •  

Tags: