তানোরে ভূমি সেবা সপ্তাহে র্যালী ও আলোচনা সভা
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যেগে গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারস্থ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি বন্দনা রাণীর সভাপতিত্বে ভূমি সেবার মানোনয়ন ও সহজীকরণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী
এতে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার তালন্দ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, তানোর পৌর কাউন্সিলার মুরশেদ আলী, তানোর ভূমি অফিসের কানুনগো আনিসুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, তানোর ভূমি অফিসের সার্ভেয়ার রঞ্জিত কুমার, সার্টিফিকেট সহকারী ফিরোজ কবির, ইউনিয়ন ভূমি অফিসের তহসিল তহসিলদার রবিউল ইসলাম, সাবিনা ইয়াসমিনসহ ভূমি অফিসের কর্মকতা-কর্মচারিবৃন্দ এবং স্থানীয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ভূমি অফিসের কার্যপ্রণালী ও সেবা প্রাপ্তিতে কাজের সম্মুখ ধারণা সম্মলিত লিফলেট বিতরণ করা হয়।#

