বাকৃবিতে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রলীগের চারদিনের কর্মসূচির চতুর্থ দিনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আলী আকবর।

এসময় অন্যদের মধ্যে প্রোক্টর প্রফেসর ড. এ.কেএম জাকির হোসেন, সহকারী প্রোক্টর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, ড. রায়হানা নাসরীন ফেরদৌসী, বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, দেলওয়ার, আবির, নীরব, আকরাম, দ্বীপজয়, নাজমুল, কাজলসহ বিভিন্ন হলের দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘সারা দেশে বিভিন্ন স্থানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রতিবাদের অংশ হিসেবে বাকৃবি ছাত্রলীগ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।

এসময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।’

  •  
  •  
  •  
  •  

Tags: