‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র নয়া কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র নতুন কমিটিতে লোক-প্রশাসন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন সজিবকে সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রন্টি সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গেল আটই ডিসেম্বর সংগঠনটির উপদেষ্টামন্ডলী ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলেও ১২ ডিসেম্বর (শনিবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ১. সাইদুজ্জামান আসিফ, ২.পুলক চাকমা, ৩. সোহেল রানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, ১. তামিম আল হাসান, ২. নন্দন চন্দ্র শীল, ৩. ইমরানুল হক। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক মৃত্তিকা মৃদু, প্রচার সম্পাদক সাইফুল হাসান ভূঁইয়া সাদি, সহকারী প্রচার সম্পাদক রিয়াছাত তানজীম হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, ১.তরিকুল ইসলাম, ২. মাজহারুল ইসলাম আশিক, ৩. হরিদাস চক্রবর্তী পংকজ, ৪. কবির হোসেন, ৫. শাম্মী বিথি, ৬. সুজাত চৌধুরী এবং ৭. জাহেদুল ইসলাম।

