বাকৃবিতে স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন কর্মশালার সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপতিবার (৬মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘বাকৃবির স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন: শিক্ষার্থীদের উপলব্ধি ও প্রতিক্রিয়া’ বিষয়ক ঐ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আইকিউএসি’ এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়নে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের পদ্ধতির পরিবর্তন প্রয়োজন। সেইসাথে শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি করা প্রয়োজন।

উপাচার্য আরোও বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা খুঁজে বের করে সমাধান করা হবে।

মাৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ এর প্রয়োজনীয়তা অনুধাবন করে উপাচার্য বলেন, আমরা চেষ্টা করছি, আশা করছি অতি শীঘ্রইমাৎস্য বিজ্ঞান শিক্ষার্থীদের ইন্টার্নশীপ চালু হবে।

উল্লেখ্য, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিন ব্যাপি ‘বাকৃবির স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন: শিক্ষার্থীদের উপলব্ধি ও প্রতিক্রিয়া’ বিষয়ক কর্মশালায় বাকৃবির বিভিন্ন অনুষদের ৬৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: