নন্দিত সঙ্গীত শিল্পী লাকী আখন্দ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
সঙ্গীত শিল্পী ও সুরকার লাকী আখন্দ মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকী আখন্দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ সংগঠনের স্বেচ্ছাসেবী এরশাদুল হক টিংকু।

এর আগেও ফুসফুসের ক্যান্সারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাঁর হাল ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছিলেন তাঁর মেয়ে মাম্মিন্তি আখন্দ নূর।

প্রসঙ্গত, আশির দশকের তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী একাধারে সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখন্দ।

১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সংগীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী। মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখন্দ।

  •  
  •  
  •  
  •  

Tags: