সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সিকৃবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটি পালন শুরু হয়। এরপর কালো ব্যাজ ধারন করে প্রশাসন ভবনের সামনে হতে শোকর্যালী শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জাতীয় দিবস উদযাপন কমিটি’র আহবায়ক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারসহ সকল অনুষদের শিক্ষকবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাধারন শিক্ষার্থীরা ও ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এরপর পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় দদিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, গণতান্ত্রিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ,ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল শাখা, সকল অনুষদীয় ছাত্রসমিতি, বিনোদন সংঘ,কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ, সাদা দল, সাংবাদিক সমিতি, আঞ্চলিক সমিতি, অফিসার্স পরিষদ, কর্মচারী পরিষদ ও বিভিন্ন আবাসিক হলের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সঞ্চালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে জাতীয় দিবস উদযাপন কমিটি’র আহবায়ক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত, সহ অন্যান্যরা বক্তব্য দেন।

এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবিদের বিভিন্ন কীর্তির স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার আহবান জানান।

  •  
  •  
  •  
  •