ঝিনাইদহের জঙ্গি আস্তানা; ১৭ ড্রাম বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের পোড়াহাটির জঙ্গি আস্তানা থেকে এখন পর্যন্ত ১৭ ড্রাম ভর্তি বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২২ এপ্রিল শনিবার সকাল সোয়া নয়টার দিকে অভিযান শুরু হলে বাড়ির ভেতর থেকে এসব ড্রাম উদ্ধার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীটি বাড়িটি ঘিরে রাখলেও সেখানে কোনো মানুষ পাওয়া যায়নি। আবদুল্লাহ নামের এক ধর্মান্তরিত মুসলিম টিনশেড ওই বাড়িটির মালিক।

এর আগে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক থাকার কথা জানায়।

  •  
  •  
  •  
  •