থাইল্যান্ড ওপেনে রৌপ্য জিতলেন বাংলাদেশের বুলবুলি

খেলাধুলা ডেস্ক:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার থেকে শুরু হয়েছে থাইল্যান্ড ওপেন কারাতে চ্যাম্পিয়নশীপ। চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় দিনে রোববার ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের সানোয়ারা আক্তার বুলবুলি।

তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮টি দেশ। থাইল্যান্ড ওপেন কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন আটজন প্রতিযোগী। এই আটজনের মধ্যে নারী সদস্য রয়েছেন চারজন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আটজনের প্রতিযোগীর সাতজনই বাংলাদেশ সেনাবাহিনীর। অন্য একজন সদস্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

থাইল্যান্ড সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। এছাড়া বাংলাদেশের দুই কারাতে রেফারি সাজ্জাদ হোসেন ও আব্দুল মান্নান এই প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: