কুবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করে বিশ্ববিদ্যালয় পরিবার। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ বেধীতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল, বিভিন্ন বিভাগ,বিএসিসি, বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন গুলো।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার, রেজিস্ট্রার প্রক্টর মোহাম্মদ আইনুল হক, ছাত্র উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র চন্দ্রী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচার্রীবৃন্দ।
এদিকে শহীদ মিনারের শুভ উদ্বোধনও করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

