বাকৃবিতে চলন্ত ট্রেনে গাছ পড়ে আহত ১৬
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ে (বাকৃবি) মঙ্গলবার ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনের ছাদে গাছ পড়ে ১৬ জন আহত হয়। বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের শেষের দুই বগির উপর দুদিক থেকে গাছ পড়ে যায়। এতে ছাদের উপরে থাকা ১৬ জন যাত্রী ছাদ থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা স্থানীদের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়।

