সিকৃবিতে ভেটেরিনারি অনুষদে পূনঃভর্তির আবেদন শুরু
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদে পূনঃভর্তির আবেদন শুরু হয়েছে।
জানা যায়, সিকৃবি’র ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার -১ পর্বে পূনঃভর্তির আবেদন শুরু হয়েছে।
গতবছর উপস্থিতির হারের উপর শিক্ষার্থীদের পূনঃভর্তির বিষয়টি নির্ভর করবে। আগামি ১৭ ডিসেম্বরেরর মধ্যে ডিন অফিসে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে অন্যান্য অনুষদে পূনঃভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সহ আনুসঙ্গিক বিভিন্ন তথ্য জানতে সংশ্লিস্ট অনুষদের ডিন অফিসে শিক্ষার্থীদের যোগাযোগ করতে হবে বলে নিশ্চিত হওয়া যায়।

