রাজশাহীতে সহকারী কমিশনারের ঝুলন্ত মরদেহ

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) সরফরাজ হোসেন (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজপাড়া জোনে দায়িত্ব পালন করছিলেন।

২৯ এপ্রিল শনিবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই কর্মকর্তার অপমৃত্যুতে মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা তাৎক্ষণিক এক বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে শনিবার সকাল ১১টার পরও এসি সরফরাজ অফিসার্স মেসে তার কক্ষ থেকে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার মরদেহ ঝুলতে দেখা যায়।

পুলিশের এই কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সূত্রটির ধারণা।

সূত্রটি আরও জানায়, নিহত পুলিশ কর্মকর্তা সরফরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার বাবা এম ওবায়দুল্লাহ ছিলেন পুলিশের সাবেক ডিআইজি। তবে সরফরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তিনি দিনাজপুর জেলা কোটায় পুলিশে চাকরি নেন।

  •  
  •  
  •  
  •