সিকৃবি’র এনাটমি ল্যাবে অগ্নিকান্ড
সিকৃবি প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাবরেটরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। বিদ্যুতের সার্কিট ত্রুটির কারনে এমনটা ঘটেছে বলে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান ও উপস্থিত শিক্ষার্থীসূত্রে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে ল্যাবে রক্ষিত রেফিজারেটর এনাটমিক্যাল স্যাম্পলসহ অন্যান্য পুড়ে যায়। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
শাহপরান থানার এসআই সাজ্জাদুর রহমান সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাব পরির্দশন করেন। এসময় এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ জিতেন্দ্রনাথ অধিকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

