চার মোবাইল কোম্পানির বিরুদ্ধে প্রীতমের মামলা
বিনোদন ডেস্ক:
দেশের প্রধান চারটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন তিনি।
‘বালিকা’-খ্যাত জনপ্রিয় এ গায়কের অভিযোগ— অনুমতি ও স্বাক্ষর ছাড়াই এক দশক ধরে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তার কথা ও সুর করা ন্যুনতম ২০টি গান বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে।
এই বিষয়ে সর্বশেষ দুই বছরে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রীতম অসংখ্যবার যোগাযোগ ও লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো সদুত্তর পাননি। এর সুরাহার জন্য ও গীতিকার-সুরকারদের অধিকার আদায়ের দাবি জানিয়ে প্রতারণা ও জালিয়াতির মামলাটি দায়ের করেন।

