দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়-ইন

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির বামপন্থী প্রার্থী মুন জায়ে-ইন।

নির্বাচনে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মুন জায়ে-ইন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হং জুন-পাই পেয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোট।

দেশটির শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যম এ সব তথ্য জানিয়েছে।

এর আগে, স্থানীয় সময় ৯ মে মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির মুখে দেশটির সাবেক প্রেসিডেন্টে পার্ক গুয়েন হাই’র পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আগাম ভোট দেয় স্থানীয় জনগণ।

জানা যায়, দেশটির নবনির্বাচিত এই প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার এক নাগরিকের সন্তান। তিনি দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি মানবাধিকার আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি২০১২ সালে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া থেকে পার্ক গিউন-হের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন।

  •  
  •  
  •  
  •  

Tags: