বাকৃবিতে ‘বাউরেস এর বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩মে) সকাল ১১ টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালাটি আয়োজন করে।

বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. জসিম উদ্দিন, এ.সি.আই. এর কৃষিব্যবসার নির্বাহী পরিচালক ড. এফ.এইচ. আনসারী উপস্থিত ছিলেন। এছাড়াও এতে অনুষদের ডিন ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এতে পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো.আলী আকবর।

প্রধান অতিথির বক্তব্যকালে প্রফেসর প্রফেসর ড. আবদুল মান্নান বলেন “যে কোন গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।”

উল্লেখ্য , গত দুই বছরে ৩৩৫ টি প্রজেক্টের আওতায় মোট ১৭৭৮ টি গবেষণা সম্পন্ন করেছে গবেষণা প্রতিষ্ঠান বাউরেস।

  •  
  •  
  •  
  •  

Tags: