গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি: সভাপতি আবুল হোসেন, সম্পাদক রফিকুল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আগামী এক বছরের জন্য গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে প্রফেসর ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. রফিকুল আলম নির্বাচিত হয়েছেন।
সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. স্বপন কুমার পাল, প্রচার সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা রাণী সরকার।
কমিটির সদস্য পদে প্রফেসর ড. মো. আজহারুল হক, প্রফেসর ড. আ খ ম গোলাম সারওয়ার, প্রফেসর ড.মো. আব্দুল আলীম, প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান, প্রফেসর মো. সাজ্জাদ হোসেন, জান্নাতুল ফেরদৌস এবং প্রফেসর ড. মো. সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়া আরও সাতজন শিক্ষক ফোরামের উপদেষ্টা পরিষদে পদ পেয়েছেন।

