রমজানে গরিবদের জন্য ৫০ টন খেজুর দিল সৌদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য ৫০ মেট্রিক টন খেজুর দিয়েছে। ১৫ মে সোমবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল আজিজ আল মানিয়া’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ খেজুর গ্রহণ করেন।
অনুষ্ঠানে শাহ কামাল বলেন, আশা করি সৌদি আরবের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় সৌদি সরকারের কর্মকর্তা মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।
রমজানের আগে বাংলাদেশেকে প্রতি বছরই খেজুর দিয়ে থাকে সৌদি সরকার। গত বছর তারা ১০০ টন খেজুর দিয়েছিল।

