রাবিতে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সেখানে অন্যান্যের মধ্যে রাবি আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা ও ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমানসহ রিসোর্স পারসনগণ বক্তৃতা প্রদান করেন। কর্মসূচিতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভর্ন্যান্স শীর্ষক প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •