রাবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহীতে ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এদিন সকালে উপাচার্যের অফিসে এই সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সহকারী হাই কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভারত সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য সে প্রস্তাবকে স্বাগত জানান।
উপাচার্য আরো আশাবাদ প্রকাশ করেন যে আগামীতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসারিত হবে।

