দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র মাঠ দিবস
দিনাজপুর প্রতিনিধি:
জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।
দিনাজপুরের সদর উপজেলা ব্যাংকালী স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার।
আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস দিনাজপুরের কর্মসুচী ব্যবস্থাপক তপন কুমার শাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক গোলাম মোস্তফা ও আরডিআরএস এর কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন।
বক্তারা বলেন,বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট কর্তক উদ্ভাবিত এ ধানের ভাত গর্ভবতী মা ও শিশুসহ মানুষের শরীরের জিংকের অভাব মেটাতে সক্ষম।
স্বল্প সময়ে এ ধানের ফসল ঘরে তুলে একই জমিতে অন্যান্য রবি ফসল আবাদ করে কৃষক লাভবান হতে পারবে। জিংকের অভাব মেটাতে জিংক সমৃদ্ধ ব্্ির ধান-৭৪ কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরন ও আবাদের সম্প্রসারন বাড়াতে সরকারী বেসরকারী আয়োজনে দেশব্যাপী চলছে নানান উদ্দ্যোগ।

