ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণ ও শিক্ষক শ্যামল কান্তিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার (২৭মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ এর পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র‌ এ কর্মসূচির আয়োজন করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সহসভাপতি জুনায়েদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রোকেয়া গ্রন্থাগারের আহ্বায়ক সৌরভ সিংহ, বিজ্ঞান চর্চাকেন্দ্র বাকৃবি শাখার সদস্যসচিব হান্নান সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখার আহ্বায়ক রায় ত্রিপুরা প্রমুখ। বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন বাকৃবি শাখা চারণের সদস্য সচিব রিয়াদ হাসান শাওন।

বক্তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য পুনঃস্থাপন ও শিক্ষক শ্যামল কান্তির নিঃশর্ত মুক্তি দাবি করেন।

  •  
  •  
  •  
  •