জবিতে টানা ৩৫ দিনের ছুটি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৪ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতরের ৩৫ দিনের ছুটি শুরু হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সকল ক্লাস এবং আগামী ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে ৬ জুলাই বৃহস্পতিবার হওয়ায় ক্লাস ৯ জুলাই থেকে শুরু হবে।
উল্লেখ্য, ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৪ জুলাই এবং সকল ক্লাসসমূহ ৯ জুলাই থেকে যথারীতি শুরু হবে।

