বাংলাদেশের ৬ বিজ্ঞাপনে কলকাতার ‘ঝিলিক’

বিনোদন ডেস্ক:
ওপার বাংলার অভিনয়শিল্পী তিথি বসু। স্টার জলসার ‘মা’ সিরিয়ালে অভিনয় করে ‘ঝিলিক’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। ইতিমধ্যে ঢালিউডের একটি ছবিতে কাজ করেছেন তিনি। আর এবার কাজ করলেন বাংলাদেশের ছয়টি বিজ্ঞাপনে।

জানা গেছে, সবগুলো বিজ্ঞাপন ‘কুইক কনজুমার ফুড’ এর। এরমধ্যে রয়েছে পানি, চা, ময়দা ছাড়াও অন্যন্য পণ্য। আর এই বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন কায়সার আহমেদ। বিজ্ঞাপনগুলো মধ্যে দুই বিজ্ঞাপনে ঝিলিকের সহশিল্পী মান্নান মিয়াজি।

তিনি জানান, ‘ছয়টি বিজ্ঞাপনের নির্মাণ কাজ প্রায় শেষ। ঝিলিক বর্তমানে ঢাকায় আছেন। বাকি কাজ শেষ করে শিগগিরই তিনি কলকাতা ফিরে যাবেন।’

বিজ্ঞাপনগুলোতে ঝিলিকের সঙ্গে আরও রয়েছেন ড. ইনামুল হক, হাসান জাহাঙ্গীর প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ছয়টি বিজ্ঞাপন নির্মিত হয়েছে রোজা ও ঈদ উপলক্ষে। শিগগির এগুলো প্রচারে আসবে।

উল্লেখ্য, ঝিলিক দ্বিতীয়বারের মতো বাংলাদেশে কাজ করলেন। এর আগে গত ডিসেম্বরে ডায়েল রহমানের পরিচালনায় ‘হৈমন্তী’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল।

  •  
  •  
  •  
  •  

Tags: