মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘ডুব’

বিনোদন প্রতিবেদক:
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘ডুব’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এটি।

২২ জুন শুরু হবে এ উৎসব। ২৯ জুন মস্কোর রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

‘ডুব’ সিনেমাটি বর্তমানে বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা রয়েছে। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সহ-শিল্পীরা হলেন পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরী।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোম্পানি।

  •  
  •  
  •  
  •  

Tags: