সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জীবন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিনাকুণ্ডু উপজেলার পিয়ারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজমুল মোটরসাকেল যোগে ব্যক্তিগত কাজে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডুর দিকে যাচ্ছিল। পথে হরিনাকুণ্ডু উপজেলার পিয়ারপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। নাজমুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায়।

