ওমরাহ হজ্বে গেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক:
ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার রাতের ফ্লাইটে মক্কার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

ঢাকা ছাড়ার আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন এ নায়ক। ওই অবস্থাতেই সৌদি আরব পাড়ি দিয়েছেন।
এ নায়কের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রচার সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াজ শনিবার বিকেলে পরিবর্তন ডটকমকে বলেন, ‘পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ঢাকা ছেড়েছেন ইলিয়াস কাঞ্চন।’

ঢাকা ছাড়ার আগে ‘ভেজা চোখ’ তারকা বলছিলেন, ‘ওমরাহ পালনের জন্য নিয়ত ছিল অনেকদিন থেকেই। সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। ওমরাহ পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’

তিনি আরো জানান, ঈদুল ফিতরের দুদিন আগে তিনি দেশে ফিরবেন।

সম্প্রতি ইলিয়াস কাঞ্চন শেষ করলেন ‘ক্রাইম টাইম’ নাটকের শুটিং। এ অভিনেতার সঙ্গে আরো দেখা যাবে রোজিনা ও চম্পাকে। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: