খাস জমি বন্টনের ব্যবস্থা নিয়েছে সরকার

গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ‘জরুরী ভিত্তিতে শেখ হাসিনার সরকার শতশত একর খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনের ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে দেশব্যাপি খাস জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে’।গাইবান্ধার সাদুল্যাপুরে জাতীয় কৃষক সমিতির আয়োজনে সাদুল্যাপুর প্রেসক্লাব চত্বরে শনিবার সন্ধ্যায় কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অবিরাম কাজ করে চলছেন। কিন্তু বিরোধীতার নামে বিএনপি-জামাত দেশকে ধংসের চক্রান্তে লিপ্ত হয়েছে’।সাদুল্যাপুর উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটি সদস্য জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা কমিটির সভাপতিমোছাদ্দেক আহম্মদ বুলবুল, সাধারণ সম্পাদক প্রনব চৌধুরী খোকন, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক রেবতী বর্মন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদুল্যাপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান খলিল।সমাবেশ শেষে কামরুল ইসলামকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সাদুল্যাপুর উপজেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।

  •  
  •  
  •  
  •