ফরিদপুরে পটল আবাদে সফলতা: ভাল দাম পাচ্ছেন চাষীরা

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ধান/পাটের জমিতে পটল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে চাষীরা। পটল সবজি হিসেবে যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। পটলকে উচ্চ মূল্যের ফসল বলা হয়। অন্য ফসলের চেয়ে পটল চাষে চাষীদের লাভ বেশী হয়। আর সারা বছর পটলে চাহিদা থাকায় দিন দিন ফরিদপুর জেলায় পটলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের কৃষক মুকা সরদার গত বছর পরীক্ষা মূলকাভাবে ধান/পাটের জমিতে পটলের আবাদ করেন। প্রথম বছরেই ব্যাপক সফলতা পান। আর সে কারনেই চলতি মৌসুমে ৯৫ শতাংশ জমিতে পটোলের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন।

একই জমিতে অন্য কৃষকেরা ধান/পাটের চাষ করেছেন অন্য চাষীরা। আর মুকা সরদার পটল আবাদ করেছেন। মুকা সরদারের সাফল্য দেখে একই এলাকার হাতেম মাতুব্বর, গোলজার হোসেন, আমজান ব্যাপারী সহ প্রায় সদর উপজেলায় প্রায় শতাধিক চাষী পটলের চাষ ব্যাপক লাভবান হয়েছেন।

জমি তৈরী থেকে শুরু করে, বীজ, জৈব সার, বালাইনাশক, পটলের মাচাসহ সব মিলিয়ে এক বিঘা জমিতে পটল আবাদ করে খরচ হয় ৭০ থেকে ৭৫হাজার টাকা। ফলন ভাল হলে এক বিঘা জমি থেকে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।

পটলের লতা রোপনের তিন মাসের মধ্যে পোটল তুলা শুরু হয় এক টানা সাড়ে আট মাস পটল তোলা যায়। আর পটলের চাহিদা সারা বছরই থাকে। অন্য ফসলের চেয়ে পটল চাষে লাভ বেশী। আর সে কারনেই আমরা পটল চাষে ঝুকছি। রোজার মাস প্রতিকেজি পটল ২৫ থেকে ৩০টাকা বিক্রি করছি। চলতি মৌসুমে প্রায় দুইশত হেক্টর জমিতে পটল চাষ হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া বলেন, পটোল উচ্চ মূল্যের ফসল। সারা বছর পটলের চাহিদা থাকে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন সদর উপজেলায় পটোলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার কানাইপুর, মাচ্চর ও কৈজুড়ী ইউনিয়নে চলতি বছর ব্যাপকভাবে পটলের আবাদ হয়েছে চাষীরা। আমরা চাষীদের পটল উৎপাদনের ক্ষেত্রে সবধরণের সহযোগিতা করে থাকি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ বলেন, সম্প্রতি সময়ে ফরিদপুর জেলায় দিন দিন পটল আবাদ বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা সহ সবধরনের সহযোগিতা কৃষকদের দেয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা।

সরকারী সহযোগিতা পেলে আগামতে ফরিদপুর অঞ্চলে আরও বেশী জমিতে পটলসহ বিভিন্ন প্রকার সবজি চাষ করবেন এই অঞ্চলের চাষীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: