আত্মসমর্পণের পর জামিন পেলেন আরাফাত সানি
নিজস্ব প্রতিবেদক:
যৌতুক মামলায় পলাতক দেখিয়ে অভিযোগ গঠনের পর দিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হন সানি। তার পক্ষে চিকিৎসার কাগজপত্র উপস্থাপন করে জামিনের আবেদন করেন আইনজীবী মুরাদুজ্জামান।
শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু আরাফাত সানির জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

