চামিন্দা ভাস শ্রীলঙ্কার নতুন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে শুক্রবার সকালে পদত্যাগ করেছেন চম্পাকা রামানায়েকে। ভারতের বিপক্ষে পাঁচ দিন পরই শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঠিক এ অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চামিন্দা ভাসের শরণাপন্ন হলো।

ভারত সিরিজে শ্রীলঙ্কা দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এই কিংবদন্তিকে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

চম্পাকা রামানায়েকে অন্য চাকরির অফর পেয়েই শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন বলে খবর। এই লঙ্কান বাংলাদেশের বিসিবি হাই পারফরম্যান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগেও বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন রামানায়েকে। ছিলেন জাতীয় দলের বোলিং কোচ। ২০১৫ সাল থেকে সর্বশেষ দুই বছর ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে।

চামিন্দা ভাস ২০১৬ সাল থেকে শ্রীলঙ্কার ডেভেলপমেন্ট স্কোয়াডের সঙ্গে কাজ করছিলেন। শ্রীলঙ্কার হয়ে ভাস ১১১টি টেস্টে খেলে উইকেট নিয়েছেন ৩৫৫টি। ৩২২টি ওয়ানডে খেলে নিয়েছেন ৪০০ উইকেট।

  •  
  •  
  •  
  •  

Tags: