বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে বাংলাদেশে বাকৃবির অবস্থান প্রথম
বাকৃবি প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)এর অবস্থান বাংলাদেশে শীর্ষে। বিশ্বের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে র্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ (ওয়েবওমেট্রিক্স) সাইটটির জুলাই, ২০১৭ সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশের ১৫০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকৃবির অবস্থান প্রথম। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২য় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে। বাকৃবির এক্সিলেন্স র্যাংকিং ৬৮৮ ও ওয়ার্ল্ড র্যাংকিং ২০৬১। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সিলেন্স র্যাংকিং ১৯৫৭ ও ওয়ার্ল্ড র্যাংকিং ২১৩৪ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিলেন্স র্যাংকিং ১৮৫৫ ও ওয়ার্ল্ড র্যাংকিং ২২৭৫।
র্যাংকিং তৈরিতে সংস্থাটি পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, শিল্পের প্রযুক্তি স্থানান্তর, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা এমনকি রাজনৈতিক প্রভাবও বিবেচনা করেছে।
স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের (সিএসআইসি) সাইবারমেট্রিক্স ল্যাব র্যাংকিং প্রকাশ করে থাকে। ২০০৪ সাল থেকে তারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা ওই র্যাংকিং প্রকাশ করে থাকে।


