পুন্ড্র ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ পেলেন বাকৃবির আজাদ-উদ-দৌলা প্রধান

বাকৃবি প্রতিনিধিঃ

উত্তরবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উপাচার্য হিসেবে অধ্যাপক আবুল কালাম মো. আজাদ-উদ-দৌলা প্রধানকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২০০২ সালে স্থাপিত হয়ে ২০০৬ সালে সরকারি আদেশে বাতিল হয়। এই বিশ্ববিদ্যালয় চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘ আইনি লড়াই করে ২০১৫ সালে পুনরায় সরকারের অনুমোদন সাপেক্ষে চালু করে। এরপর উপাচার্য, সহ-উপাচার্য এবং ট্রেজারার প্যানেল পদ্ধতিগতভাবে মন্ত্রণালয়ে দাখিল করা হয়। দাখিলকৃত প্যানেলের মধ্য থেকে উপাচার্য হিসেবে আবুল কালাম মো. আজাদ-উদ-দৌলা প্রধানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।আবুল কালাম মো. আজাদ-উদ-দৌলা প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর।

  •  
  •  
  •  
  •