বন্যায় ক্ষতিগ্রস্থ ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( সম্প্রসারণ)মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.গোলাম মারুফ,জেলা পুলিশ সুপার হামিদুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমুজ্জামান।
অনুষ্ঠানে ৮০জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির জন্য বিআর-২৩ জাতের নাবী আমান ধানের চারা ও এক’শ জন কৃষকের প্রত্যেককে কেজি করে ব্রিধান-৩৪ এর বীজ বিতরণ করা হয়।
এতে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা আবারো নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন।

