কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে গলাই ওড়না পেচিয়ে জাম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে তানোর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। ওই কিশোরের নাম আক্কাস আলী আকাশ (১৭) সে কলমা ইউপি এলাকার নটিপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, রোববার বেলা ১১টার দিকে কলমা ইউপি’র বিল্লী-কেউয়া পাড়ার মাঠে জমিতে ধান দেখতে গিয়ে কয়েকজন কৃষকরা পুকুর পাড়ের একটি জাম গাছের সাথে তার লাশ ঝুলতে দেখে নিহতের পরিবার ও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলে থাকা লাশ উদ্ধার করা করে।
পরিবারের সদস্যরা জানান, কিশোর আক্কাস ছোট বেলা থেকেই এলাকার বিভিন্ন জনের বাড়ি থেকে মেয়েদের জামা, চুরি পরে বেড়াতো। মাঝে মধ্যেই সে বাড়ি থেকে পালিয়েও থাকতো। গত ১মাস আগে বাড়ি থেকে পালিয়ে আর ফিরে আসেনি।
এর আগেও ২/৩বার কিটনাশক পান করে এবং গলাই দড়ি দিয়ে আতœহত্যার চেষ্টা করেছিল।
ওসি বলেন, এঘটনায় নিহতের পিতা আব্দুর রহিম তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

