দেশের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে ঈদ-উল-আজহা
নিউজ ডেস্কঃ
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে মাদারীপুর, চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী ও দিনাজপুর সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন গ্রামের ২ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল আযহা’র নামায আদায় করেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় দিনাজপুর শহরের কমিউনিটি সেন্টারে স্বপরিবারে নামাজ আদায় করেছে দুই শতাধিক অনুসারি। এতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান।
প্রায় একই সময়ে কাহারোল উপজেলার জয়নন্দহাট, মুকুন্দপুর, গড়েয়াবাজার মাঠ, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ডেম মাঠ খানসামার পাকেরহাট, বিরলের বালান্দও, বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে এবং জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করে আরো প্রায় দু’হাজার পরিবার।
নামাজ শেষে পশু কোরবানিও দেন তার।

