১ ঘন্টায় ৭ লাখ গাছের চারা রোপন

 

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

”সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ি” এই স্লোগানেকুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ঘন্টায় ৭ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার ৭ইউনিয়নে ৬৩ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারালাগানো হয়। রাজারজাটের হেলিপ্যাড মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেনরংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এসময়উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহমোঃ ফেরদৌস খান, রংপুর বিভাগীয় বনকর্মকর্তা বিকাশচন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, রাজারহাটউপজেলা চেয়ারম্যান আবুল হাশেম ও নির্বাহী কর্মকর্তামোঃ রফিকুল ইসলাম প্রমুখ।বৃক্ষরোপন কর্মসুচীতে উপজেলার ৭ ইউনিয়নে ১০৫টি টিমকাজ করছে। ১ লাখ ৫ হাজার মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এ কর্মসূচীতেঅংশ নেয়।রাজারহাট উপজেলার সকল সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহবিভিন্ন অফিস চত্বরে একযোগে এসব গাছের চারা রোপনকরা হয়।রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষমোঃ সফিকুল ইসলাম জানান, এটা একটা মহৎ উদ্যোগ।আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাইযে তার উদ্যোগে একসাথে ৭ লাখ গাছের চারা রোপন করাহয়েছে। এতে করে আমাদের এই উপজেলায় পরিবেশের ভারসাম্যরক্ষা হবে বলে আমি মনে করি।রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুলইসলাম বলেন, উপজেলা সদর ইউনিয়নসহ ৭টি ইউনিয়েরপ্রত্যেক ইউনিয়নে ১ লাখ করে গাছের চারা রোপন করাহয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তির উদ্যোগে

পাশ্ববর্তী জেলা থেকে ৫ লাখ গাছের চারা সংগ্রহ করাহয়েছে। আর ২ লাখ চারা নিজেরাই উৎপাদন করেছেন বলেজানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ ফেরদৌসখান জানান, রাজারহাট উপজেলার রাস্তাগুলোর বিভিন্নপয়েন্টে ভলান্টিয়ারদের সহযোগীতায় ৭ লাখ গাছের চারালাগানো সম্ভব হয়েছে। এতে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, স্কুলকলেজের শিক্ষকসহ সর্বস্তরের মানুষ সহযোগীতা করেছেন।৬৩ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন,একটি উপজেলায় ১ ঘন্টায় ৭ লাখ গাছের চারা লাগানোদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে

  •  
  •  
  •  
  •