১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন ইমরান

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ দুজন।

বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক তা ২৬ অক্টোবর পর্যন্ত মঞ্জুর করেন। মামলার অপর আসামি হলেন সনাতন উল্লাস।

এর আগে বুধবার মামলার প্রথম হাজিরার দিন তারা হাজির না হলে একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ২৬ মে সন্ধ্যায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।

এ ঘটনায় ৩১ মে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী মামলা দায়ের করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: