বাকৃবিতে নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দ র‌্যালী ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাকৃবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহ:পতিবার দুপুর ১ টার দিকে জন্মদিন উদযাপন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বণ্যার্ঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালীটি শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) কেন্দ্রে এসে শেষ হয়।

পরে টিএসসিতে এলাকার বিভিন্ন বয়সের ৬০ জন প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন এবং সাবেক প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এই সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বলেন, শেখ হাসিনার আজ ৭১তম জন্মদিন পেয়ে আমরা আনন্দিত। শেখ হাসিনার নির্দেশে আমরা জাঁকজমকভাবে জন্মদিন পালন না করে সেই খরচে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে আজকের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। শেখ হাসিনার আদর্শকে বুকে ধারন করে বাকৃবি ছাত্রলীগ মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছে ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও কাজ করে যাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: