৩৫৭ মিলিয়ন পাউন্ডে মেসিকে কিনতে তৈরি ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি কি বার্সেলোনা ছাড়বেন কখনো? বার্সেলোনার ইচ্ছে নেই। মেসিরও ইচ্ছের কথা শোনা যায়নি। তবে ইংলিশ ও স্প্যানিশ মিডিয়ার খবর, ৩৫৭ মিলিয়ন পাউন্ড নিয়ে তৈরি হয়ে আছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের যে ক্লাবটির ম্যানেজার মেসির স্বর্ণ-সাফল্যের সময়ের গুরু পেপ গার্দিওলা।

স্প্যানিয়ার্ড সংবাদপত্র এস দাবি করেছে, এই শীতে ম্যানসিটির স্প্যানিশ কোচ গার্দিওলা তার সাবেক শিষ্যের সাথে আবার জুটি বাধতে মুখিয়ে আছেন। বার্সেলোনাতে কি তারা জেতাননি! মেসির চুক্তিও কেমন যেন বার্সার সাথে নানা সময়ে পেন্ডুলামের মতো ঝোলে। আর তাতেই ম্যানচেস্টারের অভিজাত ক্লাবটি নেইমারের বিশ্ব রেকর্ড ভেঙে মেসিকে নতুন রেকর্ডের জন্মদাতা বানানোর ছক কষছে। নেইমার বার্সেলোনা ছেড়েই শেষ ট্রান্সফারে ১৯৫ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে।

এই মৌসুমের শেষেই আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সার প্রাণভোমরা মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ন্যু ক্যাম্পের কাতালান ক্লাবটির সাথে নতুন চুক্তিতে এখনো একমত হননি। চুক্তি বাড়ানোর কাগজে সই হয়নি দুই পক্ষের। ৩০ বছরের মেসিকে অবশ্য বার্সার প্রেসিডেন্ট ও ক্লাব কর্তারা ঘরে রেখে দিতে সব করতে প্রস্তুত। কদিন আগে আন্দ্রেস ইনিয়েস্তাকে সারাজীবনের চুক্তি দিয়েছেন তারা। মেসিকেও সারাজীবনের জন্য রেখে দেওয়ার পরিকল্পনা তাদের।

কিন্তু এএস পত্রিকাটি জানাচ্ছে, ম্যানসিটির সাথে মেসির কাছের মানুষদের খুব সিরিয়াস আলোচনা হয়ে গেছে। সিটির তো টাকার অভাব নেই। গেলো গ্রীষ্মের ট্রান্সফারেই ২০০ মিলিয়ন পাউন্ড খলচ করে নতুন মুখ কিনেছে। সামনে শীত। ট্রান্সফারের সময় ঘনিয়ে আসবে।

যদিও মেসি আগে বলেছেন, স্পেন এবং বার্সাই তার প্রিয়। এমনকি তার স্ত্রীও স্পেন ছেড়ে অন্য কোথাও যেওতে তেমন রাজি নন। কিন্তু ফুটবলের চড়া বাজারে শেষ পর্যন্ত কি হয় তা দেখতে সামনের ট্রান্সফারে মেসি ও ম্যানচেস্টার সিটির ওপর চোখ রাখতেই হচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: