রাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে ২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি উদ্বোধন করেন সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রায়।
নতুন এ কমিটিতে অধ্যাপক ড. পিএম শফিকুল ইসলাম সভাপতি ও হাসান ঈমাম সুইটককে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়। ১৯৭৮ সালের পহেলা জানুয়ারি থেকে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এর আগে সম্মেলন উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় ডিনস ভনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জোটের সভাপতি অধ্যাপক ড. পিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ডিনস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। এছাড়া আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচর্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ্, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপারসন অধ্যাপক রাশেদা খালেক ও জোটের প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক এমজি হাদিউল আজম।
এসময় বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, কাউন্সিল উদযাপন কমিটির আহ্বায়ক নাসিমা খাতুন সহ জোটের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

