বাকৃবিতে ”টিচিং-লার্নিং ও এসেসমেন্ট এ মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়” অভিজ্ঞা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল এর ব্যবস্থাপনায় ”টিচিং-লার্নিং ও এসেসমেন্ট: পুত্রা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়াালিটি এ্যাস্যুর‌্যান্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। টিচিং-লার্নিং ও এসেসমেন্ট এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল সুকর বিন জুরাইমি।

প্রফেসর ড. আব্দুল সুকর বিন জুরাইমি তাঁর বিশ্ববিদ্যালয়ের ”টিচিং-লার্নিং ও এসেস্মেন্ট এর তথ্য ও উপাত্ত তুলে ধরেণ এবং উপস্থিত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আইকিউএসি বিভিন্ন দেশের শিক্ষার মান উন্নয়নে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রফেসর ছোলায়মান আলী ফকির বলেন, কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল মালয়েশিয়া, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •