পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

নিউজ ডেস্কঃ

হু হু করেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে এ নিত্য পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ সত্ত্বেও রাজধানীসহ সারা দেশে বাড়তির দিকে পণ্যটির দাম।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাস আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৩৫-৪০ টাকা, যা বর্তমানে ৫৮-৬২ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৬০ শতাংশ। এক মাস আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। গতকাল তা সর্বোচ্চ ৭০ টাকায় বিক্রি হয়েছে। এক্ষেত্রে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৪২ দশমিক ১১ শতাংশ।
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। এ খবরে দেশি পেঁয়াজের মজুদদাররা বাজারে বিক্রি কমিয়ে দিয়েছে। ফলে সরবরাহ কম থাকায় বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে।
রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৬৫-৭০ ও আমদানি পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা। দুই সপ্তাহ আগে যেখানে দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা এবং আমদানি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি ধরে বিক্রি হত।
দাম বেশির কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা বলেন, ১০-১২ দিন ধরে বাজারে পেঁয়াজের দাম বেশি। ভারতে যখন পেঁয়াজের দাম বাড়ার খবর শুনি তখন দেশের বাজারে এমনেই দাম বেড়ে যায়। আজকে প্রতি পাল্লা (পাঁচ কেজি) দেশি পেঁয়াজ বিক্রি করছি ৩০০ টাকা থেকে ৩২০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ২৫০ খেকে ২৭০ টাকা।
খুচরা বিক্রেতারা জানান, হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ানো ও কমানোর পিছনে আমাদের মত খুচরা ব্যবসায়ীদের কোনো কিছু করাই নেই। কারণ আমাদের বেশি দামে কিনা তাই বিক্রিও বেশি দামে করতে হয়। সপ্তাহ দুয়েক আগে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। এখন ঘাটে দেশি পেঁয়াজ কেনাই পরে ৬০ টাকার উপরে। ৬৫ থেকে ৭০ টাকা তো বিক্রি করতে হবেই।
পেঁয়াজ আমদানিকারকরা জানান, বাজারে দেশী, ভারতীয়, চীনা, তুরস্ক ও মিসরের পেঁয়াজ সরবরাহ রয়েছে। পাইকারি পর্যায়ে দেশী পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮-৫৫ টাকায়, চীনা ২৫-৩০, ভারতীয় ৪০-৪৫, তুরস্ক ৩৫-৩৬ ও মিসরের পেঁয়াজ ৩৬-৩৭ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। এ খবরে দেশি পেঁয়াজের মজুদদাররা বাজারে বিক্রি কমিয়ে দিয়েছে। ফলে সরবরাহ কম থাকায় বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে।

  •  
  •  
  •  
  •